সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

চারঘাটে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৯৪ সময় দেখুন
চারঘাটে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর চারঘাট উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৯৭ বোতল স্কাপ (ESkuf) মাদকসহ মো: অংকন (২৮) নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাত ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাটের গৌড় শহরপুর নতুনপাড়া ফুলতলা ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই দাউদ উজ জামান আকাশ।

পুলিশ সূত্রে জানা যায়, আটক অংকন চারঘাট উপজেলার মোক্তারপুর (গাংপাড়া) এলাকার বাসিন্দা। আটক করার পর তার সঙ্গে থাকা একটি খাকি রঙের প্লাস্টিকের বস্তা থেকে ৯৭ বোতল স্কাপ মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মোট পরিমাণ প্রায় ৯ হাজার ৭০০ মিলিলিটার।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত অংকনের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর