শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদক মামলায় চাকরিচ্যুত সেই আবুল হাসানের বিরুদ্ধে গ্রামবাসীর নানা অভিযোগ ইরানে খামেনির রাষ্ট্রীয় দাফন প্রক্রিয়া শুরু, বিশ্বনেতাদের শ্রদ্ধা মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পঁচা ডিম শনাক্ত, প্রতিমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা গ্রহণ রামেক হাসপাতালে নতুন অধুনিক মেশিন সংযোজন Unbelievable! Ben Stokes retires with a record no cricketer has ever achieved | Cricket News স্বেচ্ছাসেবী সংগঠন ‘শ্রীবরদী সমাজকল্যাণ ও রক্তদান সংস্থা’-এর কমিটি গঠন Vicky Kaushal Soaks In Mumbai Rains With Wife Katrina Kaif, Shares Cosy Picture From Home | Bollywood News কালিয়াৈকর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবলের সংকট সাধারণ রোগীদের চরম ভোগান্তি নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন ভূঞাপুরে বাড়ির আঙিনায় পাটক্ষেতে গাঁজা চাষ

স্বেচ্ছাসেবী সংগঠন ‘শ্রীবরদী সমাজকল্যাণ ও রক্তদান সংস্থা’-এর কমিটি গঠন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৪৩ সময় দেখুন
স্বেচ্ছাসেবী সংগঠন ‘শ্রীবরদী সমাজকল্যাণ ও রক্তদান সংস্থা’-এর কমিটি গঠন

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলার তরুণ স্বেচ্ছাসেবীদের উদ্যোগে গঠিত মানবসেবামূলক সংগঠন ‘শ্রীবরদী সমাজকল্যাণ ও রক্তদান সংস্থা’–এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ১০১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়।

গত ০২ জুন সংগঠনের সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে ২০২৬-২০২৭ এক বছর মেয়াদী এই কমিটিতে পরশমণি বিশ্বাসকে সভাপতি ও মো. সাকিবুর রহমান আকাশকে সাধারণ সম্পাদক করা হয়।

সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে রক্তদানের পাশাপাশি উপজেলায় নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে- বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন, বৃক্ষরোপণ কর্মসূচি, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন উদ্যোগ। এরই ধারাবাহিকতায় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আসিফ আহাম্মেদ দিপু ও বোরহান মাহমুদ। সহ-সভাপতি পদে আছেন ইউসুফ সরকার, মোল্লা খোরশেদ আলম, মো. নুর নবী ও আব্দুল মমিন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন শাম সাদ সাদিয়া শান্তা, বিপুল হাসান, কামরুজ্জামান হাসান ও পলাশ হাসান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুল আল রাহিম এবং সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বী ইসলাম, শাকিল হাসান রাজ ও আসিফ হাসান।

এছাড়াও দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল, অর্থ সম্পাদক মিল্লাত হাসান জয়, প্রচার সম্পাদক নাহিদ ইসলাম, রক্তদান বিষয়ক সম্পাদক জি এম জীবন হাসান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসনাতুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. হাসান মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক ইফাত শারমিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুর, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. হামিদুল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক শাহ পরান, ছাত্র বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আল আমিন সাইফিসহ মোট ৬৭ জন কার্যকরী সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom