শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুয়া মামলায় ফাঁসিয়ে প্রবাসী নারীর কাছে চাঁদা দাবির অভিযোগ শ্রীবরদীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৪০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ এমপি গাজী নজরুল ইসলামের নৈতিক পদস্খলনের অভিযোগে উত্তপ্ত শ্যামনগর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ব্রুসেলোসিসে আক্রান্ত গরুর দুধ উৎপাদন দৈনিক গড়ে ১.০১ লিটার পর্যন্ত কমে মোদির ভিডিও বার্তা, প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন আইনের প্রতিশ্রুতি Captaincy weighed him down, freedom set him free: The remarkable second act of Joe Root | Cricket News ‘রাষ্ট্রকাঠামো পরিবর্তনের জন্যই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে’ Salman Khan Urges Students To End Protest; Saanvie Tallwar Alleges Assault By Karan Kundrra | Bollywood News কালিয়াকৈর প্রধানমন্ত্রী নির্দেশে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন লক্ষ্যে শুমারি বিষয়ক সভা অনুষ্ঠিত হয় ৬ মাসে ১২০ জনের আত্মহনন, বেশিরভাগই তরুণ-তরুণী

এমপি গাজী নজরুল ইসলামের নৈতিক পদস্খলনের অভিযোগে উত্তপ্ত শ্যামনগর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৫৭ সময় দেখুন
এমপি গাজী নজরুল ইসলামের নৈতিক পদস্খলনের অভিযোগে উত্তপ্ত শ্যামনগর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক,
শ্যামনগর (সাতক্ষীরা)

সাতক্ষীরা-০৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নৈতিক পদস্খলনে শ্যামনগর উপজেলার সকল স্তরের জনতা বিক্ষোভে ফেটে পড়েছে। প্রতিবাদে শ্যামনগরের কলবাড়ী বাজারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই শুক্রবার সকাল ১০ টায় বুড়িগোয়ালিনী এলাকার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে ও ‘বুড়িগোয়ালিনীর সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলে স্থানীয় সাধারণ মানুষসহ বিভিন্ন বয়সের ও শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা অভিযুক্ত এমপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর নৈতিক পদস্খলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।
বুড়িগোয়ালিনী ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের আয়োজনে সমাবেশে নাগরিদের মধ্য থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন আবু হোসেন, কুদ্দুস মালী, জামাল হোসেন, সিরাজুল ইসলাম, আবুজার হোসেন, ফজলুল করিম, জি এম রুস্তম আলী প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom