শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ উত্তরা ইউনিভার্সিটির অর্জন, রাষ্ট্রপতির অভিনন্দন Ranabaali: Reviews And Ratings Of Vijay-Rashmika Film Disabled On BookMyShow After Court Order | Telugu Cinema News Under pressure and on the move: India coach flags mental fatigue in camp amid ‘jam-packed’ schedule | Cricket News বঙ্গভঙ্গ দিবসে কর্মসূচি না থাকায় বিএনপির সমালোচনা জেডিপির হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী

চীনের বিজনেস এক্সপোতে বাংলাদেশি পাটজাত ও হস্তশিল্প পণ্য

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৩৩৮ সময় দেখুন
চীনের বিজনেস এক্সপোতে বাংলাদেশি পাটজাত ও হস্তশিল্প পণ্য


চীনের বিজনেস এক্সপোতে বাংলাদেশি পাটজাত ও হস্তশিল্প পণ্য

এসএম আল-আমিন, চীন থেকে: চীনে ইকোনমিক অ্যান্ড ট্রেড কো-অপারেশন এক্সপো (ই.এ.ই.এফ) এবং চায়না (শানশি) আমদানি ও রপ্তানি পণ্য মেলা – ২০২১ অনলাইন এবং অফলাইনে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

“সহযোগিতার জন্য নতুন সুযোগগুলি উপলব্ধি করুন এবং উন্নয়নের একটি নতুন যাত্রা শুরু করুন” এ প্রতিপাদ্য নিয়ে গত ১৮ থেকে ২১শে অক্টোবর আমদানি ও রপ্তানি পণ্য মেলাটি চীনের শানশি প্রদেশের রাজধানী শি’আন শহরে অবস্থিত শি’আন ইন্টারন্যাশনাল কনভেনশন এন্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

মেলাতে চীনে বাংলাদেশি ব্যক্তি মালিকানধীন কোম্পানী ইউ ইঔ এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট কোম্পানী লিমিটেড বাংলাদেশি পাটজাত এবং হস্তশিল্পজাত পণ্য প্রর্দশন করে। বাংলাদেশি কোম্পানীর স্টলে প্রদর্শিত হয়েছে পাটজাত হস্তশিল্পের আকর্ষণীয় পণ্যসামগ্রী, পাটের তৈরী ব্যাগ, ঝুড়ি, উপহার সামগ্রী, মেয়েদের অলংকার সহ অন্য পণ্যসামগ্রী। মেলাতে বাংলাদেশি পণ্যের প্রতি চীনা নাগরিকসহ অন্যান্য দেশের নাগরিকদের আগ্রহ দেখা যায়। তাছাড়া বাংলাদেশি স্টলে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়।

মেলাতে অংশগ্রহণের ফলে চীনে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টির পাশাপাশি চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য আরো বাড়বে বলে প্রত্যাশা মেলাতে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশি এবং ব্যবসায়ীদের।

এই এক্সপো চীনের পশ্চিম অঞ্চলে প্রথম বৃহৎ আমদানি ও রপ্তানি বাণিজ্যের প্রদর্শনী। ইউরেশিয়ান ইকোনমিক ফোরামের সাংগঠনিক কমিটির সহয়তায়, শানশি প্রাদেশিক বাণিজ্য বিভাগের সমন্বয়ে মেলাটি শি’য়ান পৌর জনগণের সরকার আয়োজন করে।

বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রীস, চেক প্রজাতন্ত্র, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, ভিয়েতনাম, ব্রিটেন, বেলজিয়াম, রাশিয়া, নেপাল, অস্ট্রেলিয়া, উত্তর কোরিয়া, পাকিস্তান, আর্মেনিয়া, আফগানিস্তান এবং অন্যান্য দেশের স্থানীয় কোম্পানিগুলি স্ব-স্ব দেশের পণ্য নিয়ে আমদানী ও রপ্তানী মেলাতে অংশগ্রহণ করে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর