বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬৬ কর্ণফুলীতে চরপাথরঘাটা ইউপিতে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী এম জামাল উদ্দিন মুন্সি রাবি শিক্ষার্থী দীপার পড়াশোনার দায়িত্ব নিলেন ভিসি শেরপুরে মানবপাচার চক্রের প্রধান আসামি গ্রেফতার ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাবি শিক্ষার্থী, ভর্তি আইসিইউতে Tiger Shroff Firing Case: Accused Conducted Recce 2 Weeks Back, Had A Pre-Decided Escape Plan | Bollywood News Deepthi Jeevanji wins 400m T20 gold with Asian Para Games record | Asian Para Games 2026 News “আমাদের মূল পরিচয় আমরা মানুষ ও বাংলাদেশী”: বাকলিয়া কৃষ্ণ মন্দির পরিদর্শনে আলমগীর চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় আজ ফাঁদে পড়লেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী

আর্থিক ও প্রযুক্তিগত বিনিয়োগ পেল এসএমইভাই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ২৯৭ সময় দেখুন
আর্থিক ও প্রযুক্তিগত বিনিয়োগ পেল এসএমইভাই


এসএমইভাই ডট কম সম্প্রতি সীড-পূর্ববর্তী রাউন্ডের আর্থিক এবং প্রযুক্তিগত মিলিত বিনিয়োগ পেলো নামকরা বিনিয়োগকারী (অ্যাঞ্জেল ইনভেস্টর) এ আর কমের প্রতিষ্ঠাতা এম আসিফ রহমান এবং ডব্লিউপি ডেভ্লপারস এর প্রতিষ্ঠাতা নাজমুল হাসান রূপক এর কাছ থেকে। গতকাল সন্ধ্যায় রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ একটি অনুষ্ঠানে এই বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়। সভায় বিনিয়োগকারী দুজন এবং এসএমইভাইয়ের সহ-প্রতিষ্ঠাতারা সহ উপস্থিত ছিলেন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ এসএমইভাইয়ের প্ল্যাটফর্মে প্রশিক্ষণ প্রদান করা প্রশিক্ষকগণ।

প্রায় ১ কোটি ক্ষুদ্র, অতিক্ষুদ্র, মাঝারী ব্যবসা (এমএসএমই) আছে বাংলাদেশে। পাশাপাশি স্টার্টআপের সংখ্যাও বাড়ছে। এসএমই উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে মেহেদী হাসান সাগর আর সাইমুম হোসেন ২০১৭ সালে শুরু করেন এসএমইভাই ডট কম নামক প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম। তারা নিজেরা ব্যবসার সাথে জড়িত ২০১২ সাল থেকে। তার আগে ব্যবসায়িক কৌশল নিয়ে প্রশিক্ষণ পেয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে ৪ বছর। নিজেদের ব্যবসা নিয়ে ধাক্কা খাওয়া এবং সেখান থেকে উঠে আসার অভিজ্ঞতাই থেকেই এসএমইভাই ডট কম এর মত একটি প্রযুক্তি প্ল্যাটফর্ম তৈরি করেন তারা।

তাদের সেবার মধ্যে রয়েছে এমএসএমই উদ্যোক্তারা ব্যবসা শুরু করবার আগে প্রয়োজনীয় সকল প্রশিক্ষণ এবং ব্যবসায়ের সব হিসাব নিকাশ সহজে গুছিয়ে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাব ব্যবস্থাপনার ক্লাউড-নির্ভর সফটওয়্যার এসএমই হিসাব। এসএমই ভাই ডট কম এ থাকছে ভার্চুয়াল বুককীপার (হিসাবরক্ষক) সুবিধা যার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে কমখরচে সঠিকভাবে হিসাব নিকাশ রাখতে পারেন। প্রশিক্ষণ আর হিসাবরক্ষণের সাথে সাথে বিপণন সেবা আর ব্যবসায়ের আইনগত বিভিন্ন সেবার জন্যও প্ল্যাটফর্মটিতে রয়েছে আলাদা আলাদা অংশ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর