বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

অনলাইন ব্যাংকিংয়ে আগ্রহ বাড়ছে গ্রাহকের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৩১ সময় দেখুন
অনলাইন ব্যাংকিংয়ে আগ্রহ বাড়ছে গ্রাহকের


দেশে ইন্টারনেট ব্যাংকিংয়ে আগ্রহ বাড়ছে ব্যাপক হারে। গ্রাহকরা এখন বিভিন্ন আর্থিক সেবা পেতে কম্পিউটার ও মোবাইল অ্যাপ ব্যবহার করছে। চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন হয়েছে ১ লাখ ৯১ হাজার ৪০৩ কোটি টাকা। আগের বছরের একই সময়ে লেনদেন হয়েছিলো ১ লাখ ৩ হাজার ১৪৭ কোটি টাকা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

একক মাস হিসেবেও গত মে মাসে ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেনের পরিমাণ বেড়েছে। মে মাসে লেনদেন হয়েছে ৪৯ হাজার ৯৩০ কোটি টাকা। এপ্রিল মাসে লেনদেন হয়েছিলো ৪৪ হাজার ৬০৪ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন বেড়েছে ৫ হাজার ৩২৬ কোটি টাকা।

সদ্য সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের প্রথম এগারো মাসে ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন হয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৫২ কোটি টাকা। এর আগের অর্থবছরের একই সময়ে লেনদেন হয়েছিলো ২ লাখ ১ হাজার ১৮৮ কোটি টাকা। অর্থাৎ সমাপ্ত অর্থবছরের এই সময়ে লেনদেন বেড়েছে ১ লাখ ৪৬ হাজার ৮৬৪ কোটি টাকা। তথ্যসূত্র:অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর