বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করল ম্যারিকো বাংলাদেশ লিমিটেড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১৬৮ সময় দেখুন
অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করল ম্যারিকো বাংলাদেশ লিমিটেড


পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের ফলাফলের উপর ভিত্তি করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

কোম্পানিটি আলোচিত সময়ের জন্য শেয়ারহোল্ডারদেরকে ৩০০ শতাংশ লভ্যাংশ দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ৩০ টাকা লভ্যাংশ দেওয়া হবে। গত বছর প্রথম প্রান্তিক শেষ হওয়ার পর কোম্পানিটি ২০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছিল।

মঙ্গলবার (২৬ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের হিসাববছর শুরু হয় ১ এপ্রিল, শেষ হয় ৩১ মার্চ। গত ৩০ জুন কোম্পানিটির চলতি হিসাববছরের প্রথম প্রান্তিক শেষ হয়েছে।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ টাকা ৬৭ পয়সা। গত বছর প্রথম প্রান্তিকে ৩৪ টাকা ২৯ পয়াস ইপিএস হয়েছিল।

লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ১৮ আগস্ট রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওই তারিখে যাদের কাছে শেয়ার থাকবে, তারা ঘোষিত লভ্যাংশ পাবেন।-অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর