বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আইএস সদস্যকেও উদ্ধার করল আমেরিকা!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৩৩৯ সময় দেখুন
আইএস সদস্যকেও উদ্ধার করল আমেরিকা!


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতা তালেবানের হাতে চলে যাওয়ার পর, সেখান থেকে অনেকেই জীবন রক্ষার্থে নানান দেশে আশ্রয় নিয়েছেন। যুক্তরাষ্ট্র-ভারতসহ বিশ্বের শীর্ষ ক্ষমতাধর রাষ্ট্রগুলো বিশেষ ফ্লাইটের মাধ্যমে কাবুলে আটকে পড়া নাগরিকদের উদ্ধারে তৎপরতা চালিয়েছে।

এবার আফগানিস্তান থেকে আমেরিকার উদ্ধার তৎপরতার মধ্যে আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক ইসলামিক স্টেটের (আইএস) এক সদস্যও কাবুল ছেড়েছেন এমন খবর পাওয়া গেছে।

বুধবার (২৫ আগস্ট) পেন্টাগনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি জন কিরবাই জানিয়েছেন, তিনিও উদ্ধার তৎপরতার সময় আইএসের সঙ্গে জড়িত এমন এক জনের আফগানিস্তান ছাড়ার ব্যাপারে শুনেছেন। কিন্তু এর চেয়ে বেশি তিনি এ ব্যাপারে কিছুই জানেন না।

এ ব্যাপারে হোমল্যান্ড সিকিউরিটি, ইমিগ্রেশন এবং গোয়েন্দা বিভাগ তদন্ত চালাচ্ছে বলেও জানিয়েছেন প্রেস সেক্রেটারি কিরবাই।

যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর মেজর জেনারেল হ্যাঙ্ক টেইলর বিবিসিকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গতরাতে অন্ধকারের মধ্যে কাবুল বিমান বন্দরের বাইরে থেকে হেলিকপ্টারে করে ২০ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছিল তাদের মধ্যে ছিলেন ওই আইএস সদস্য। তারা সেখান থেকে পরে উদ্ধারকারী ফ্লাইটে করে বিভিন্ন গন্তব্যে চলে গেছেন।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর