মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২ টা ১মিনিটের সময় আনোয়ারা উপজেলার ১১নং জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ইউপি চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ ইদ্রিচ।
পরে অত্র ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সংগঠন পুস্পস্তবক অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ইউপি সদস্য ও সদস্যা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।
এসময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে। পুষ্পস্তবক অর্পণের পর নেতৃবৃন্দ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।