খায়রুল খন্দকার টাঙ্গাইল :“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ভূঞাপুরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আবু তারেক এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম পিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রকিব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এলাকার খামারি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাফরুল হাসান রিপন।
আলোচনা সভায় প্রাণিসম্পদের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করার গুরুত্ব তুলে ধরা হয়। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের অবদান নিয়েও আলোচনা করা হয়।
খায়রুল খন্দকার
টাঙ্গাইল জেলা
ফোন ০১৭৪৮৩৭৩২৩৮