রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

আনোয়ারায় যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৩০৭ সময় দেখুন
আনোয়ারায় যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে আনোয়ারা উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) বিকালে উপজেলার ডায়মন্ড পার্ক কমিউনিটি সেন্টারে উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক।

আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফজলুল হক বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনাল কান্তি ধর, হাইলধর ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন চৌধুরী, উপজেলা শ্রকিক লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দ, সেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য নিজামুল হক, সদস্য আলী আকবর, জোবাযের হাবিব হাসিব, শফিউল আজম, জামশেদুল ইসলাম, নুর কাইয়ুম, সোহরাবুল আলম মিরাজ, এম নজরুল ইসলাম, জামাল উদ্দিন, মোহাম্মদ ফোরকান, জালাল উদ্দিন, এরশাদ আলী সোহেল, রাশেদ রিভেল প্রমুখ।

আলোচনা সভার শেষে যুবলীগ নেতা কর্মীদের মাঝে ইফতার সামগ্রী বিতরনের পূর্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর