বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আফগানিস্তানের কোনো জঙ্গিকে আশ্রয় দেবে না রাশিয়া: পুতিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৩৫৯ সময় দেখুন
আফগানিস্তানের কোনো জঙ্গিকে আশ্রয় দেবে না রাশিয়া: পুতিন


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের অভ্যন্তরীণ সংঘাত রাশিয়ায় সরাসরি প্রভাব ফেলছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দেশে কোনো ‘আফগানিস্তানের জঙ্গিকে’ স্থান দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন পুতিন।

পশ্চিমা কিছু দেশ আফগানিস্তান থেকে পলায়নরতদের মধ্য এশিয়ার দেশগুলোতে অস্থায়ীভাবে পাঠাচ্ছে। শরণার্থীদের ওইসব দেশ থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো গ্রহণ করার কথা রয়েছে। পশ্চিমা দেশগুলোর এমন সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট।

তবে শরণার্থীদের আশ্রয় দেওয়ার ব্যাপারে রাশিয়া মোটেও ইতিবাচক নয় বলে জানালেন পুতিন। তিনি বলেন, শরণার্থী সেজে আসা কোনো আফগানিস্তানের জঙ্গিকে আশ্রয় দেবে না রাশিয়া। রোববার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ এজেন্সি রুশ প্রেসিডেন্টের এমন বক্তব্য প্রকাশ করে।

উল্লেখ্য যে, ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে গোটা আফগানিস্তানের নিয়ন্ত্রণ হাতে তুলে নেয় তালেবান। এদিন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান। তালেবানের হামলা থেকে প্রাণ বাঁচাতে অসংখ্য মানুষ জড়ো হন কাবুল বিমানবন্দরে। তাদের দেশ ত্যাগে সাহায্য করছে যুক্তরাষ্ট্রসহ ন্যাটো সদস্যরা। বহু আফগান নাগরিককে মধ্য এশিয়ার কিছু দেশ অস্থায়ীভাবে আশ্রয় দিচ্ছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো জানিয়েছে, ভিসা প্রক্রিয়া শেষ হওয়ার পরই তাদের গ্রহণ করা হচ্ছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর