বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আফগানিস্তানে গৃহযুদ্ধ দেখছেন ইমরান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৩ সময় দেখুন
আফগানিস্তানে গৃহযুদ্ধ দেখছেন ইমরান


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের শাসনক্ষমতা তালেবানের দখলে যাওয়ার পর দেশটিতে গৃহযুদ্ধের সম্ভাবনা দেখছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি সতর্ক করে বলেছেন, সরকারে সবার প্রতিনিধিত্ব নিশ্চিত না হলে শিগগিরই দেশটিতে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

এর আগে, ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নেয় তালেবান। এরপর চলতি মাসের শুরুর দিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তারা। এই সরকারে তালেবানের বিতর্কিত ও সন্ত্রাসী তালিকায় নাম থাকা নেতারা থাকলেও আফগানিস্তানের ক্ষুদ্র জাতিসত্তার কোনো প্রতিনিধি স্থান পাননি। এ ছাড়া কোনো নারীও নেই এ সরকারের মন্ত্রিসভায়। এ কারণে সমালোচিত হচ্ছে তালেবান।

ইমরান খান বলেন, আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হলে মানবিক ও শরণার্থী সংকট দেখা দেবে। এ ছাড়া তখন আফগানিস্তানের মাটি ব্যবহার করবে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী। পাকিস্তানের উদ্বেগ এসব নিয়ে। কারণ, এসব সন্ত্রাসী গোষ্ঠীকে মোকাবিলা করতে হচ্ছে তার সরকারকে।

তিনি আরও বলেন, এর অর্থ হলো আফগানিস্তানে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এদিকে সবার অংশগ্রহণে ইমরান খান সরকার গঠনের কথা বললেও তা আগেই নাকচ করে দিয়েছে তালেবান। তালেবান নেতা মোহাম্মদ মোবিন আগেই বলেছেন, এমন সরকার গঠনের আহ্বান জানানোর এখতিয়ার কারও নেই। মঙ্গলবার আফগানিস্তানের অরিয়ানা টিভিকে তিনি বলেন, পাকিস্তানের মতো তারাও স্বাধীনতা পেয়েছে। তাদের নিজস্ব ব্যবস্থা গড়ে তোলার অধিকার রয়েছে।

আফগান সরকারের স্বীকৃতি নিয়ে কথা বলেছেন দেশটি তথ্য উপমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এ সরকারের স্বীকৃতি মিললেই কেবল আফগানিস্তানে মানবাধিকার নিয়ে উদ্বেগের বিষয়টি নিয়ে ভাবা হবে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর