বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আমেরিকার জলসীমার কাছাকাছি চারটি চীনা রণতরী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭২ সময় দেখুন
আমেরিকার জলসীমার কাছাকাছি চারটি চীনা রণতরী


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পার্শ্ববর্তী সমুদ্র অঞ্চলে চারটি চীনা রণতরী শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। রণতরীর ওই বহরে একটি ডেস্ট্রয়ারও ছিল। সম্প্রতি চীনা নৌবাহিনীর ক্রমাগত পরিসর বৃদ্ধির প্রচেষ্টার মধ্যে আলাস্কার পার্শ্ববর্তী জলসীমায় এ বহর শনাক্ত হলো।

পেন্টাগনের ইনফরমেশন সার্ভিস চীনা রণতরীগুলোর ছবি প্রকাশ করেছে। মার্কিন কোস্টগার্ডের সদস্যরা এসব ছবি তুলেছেন বলে দাবি করেছে পেন্টাগন। এসব রণতরী ২৯ ও ৩০ আগস্ট ওই এলাকায় অবস্থান করছিল।

ছবিতে দেখা যায়, আলাস্কার পার্শ্ববর্তী আন্তর্জাতিক জলসীমায় চারটি চীনা রণতরী অবস্থান করছে। এসব রণতরীর পাশেই রয়েছে দুটি মার্কিন কোস্টগার্ড  যে এলাকায় এসব রণতরী দেখা গেছে, তার পাশেই আলেটিয়ান দ্বীপপুঞ্জ। সেখানে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল রয়েছে।

চীনা রণতরীর মধ্যে ছিল টাইপ ০৫৫ ডেস্ট্রয়ার, টাইপ ০৫২ ডি ডেস্ট্রয়ার, টাইপ ৮১৫ স্পাই শিপ এবং টাইপ ৯০৩ রিপ্লিনিশমেন্ট শিপ।

তবে পেন্টাগনের ওয়েবসাইটে প্রকাশিত এসব ছবি কয়েক ঘণ্টা পরই সরিয়ে নেওয়া হয়। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, এ ঘটনার ব্যাপারে চীনের প্রতিরক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য যে, আলাস্কার পার্শ্ববর্তী আন্তর্জাতিক জলসীমায় এর আগেও চীনা রণতরী শনাক্ত করে পেন্টাগন। এর আগে ২০১৫ সালে চীনের ৫টি রণতরী আলাস্কা উপকূলে দেখা যায় বলে জানানো হয়েছিল। সেসময় পেন্টাগন জানিয়েছিল, চীনা রণতরীর এমন আচরণ সেবারই প্রথম।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর