বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

আরো দুই লাখ টন আমন চাল কিনবে সরকার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১২৯ সময় দেখুন
আরো দুই লাখ টন আমন চাল কিনবে সরকার


ডিএমপি নিউজ: চলতি মৌসুমে অভ্যন্তরীণ উৎস হতে আরো দুই লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর মধ্যে দেড় লাখ মেট্রিক টন সিদ্ধ ও পঞ্চাশ হাজার মেট্রিক টন আতপ চাল রয়েছে। যে সকল মিল চলতি আমন সংগ্রহ ২০২৩-২৪ মৌসুমে চুক্তি করেছে কেবল তাদের অনুকূলে অতিরিক্ত বরাদ্দ প্রদান করা হবে।

এ সংগ্রহ কার্যক্রম আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করতে খাদ্য মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে নিদের্শনা দেয়া হয়েছে।

গত ৮ অক্টোবর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় অভ্যন্তরীণ উৎস থেকে আমন মৌসুমে দুই লাখ মেট্রিক টন আমন ধান, চার লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও এক লাখ মেট্রিক টন আতপ চাল কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আমন ধানের সরকারি ক্রয়মূল্য প্রতি কেজি ৩০ টাকা, সিদ্ধ চালের মূল্য প্রতি কেজি ৪৪ টাকা এবং আতপ চালের মূল্য প্রতি কেজি ৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। তথ্য সত্র: বাসস।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর