বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

আলমডাঙ্গায় বিএনপি নেতা হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ২৪৬ সময় দেখুন
আলমডাঙ্গায় বিএনপি নেতা হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপি নেতা ঠিকাদার কামাল হোসেন হত্যা মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় ঝিনাইদহ র‍্যাব-৬ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। সেখান থেকে এই চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম পলাতক আসামী রফিক আলী (৫০), বিমান আলী (৫১), তরিকুল ইসলাম (৩৮) ও সাজ্জাদুর ইসলাম স্বপনকে (৪৭) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।

র‍্যাব কমান্ডার জানান, গ্রেফতারকৃত আসামীদের আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হবে। পলাতক প্রধান আসামী স্বাধীনসহ অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, সোমবার দিনগত রাত ১২ টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের ক্লিনিকপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কামাল হোসেন নামে এক বিএনপি নেতাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে মঙ্গলবার রাতে বাদী হয়ে স্বাধীন আলীকে প্রধান আসামী করে ১১ জনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী সেলিনা আক্তার। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে র‍্যাব। পরে আসামীদের চিহিৃত করে তাদের গ্রেফতারে ছায়াতদন্ত শুরু করে র‍্যাব।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর