নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ্ ইসলামিক ব্যাংক লিমিটেডের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মঙ্গলবার (৩১ আগস্ট) বিএসইসির ৮৩৭ তম সভায় এই বন্ডের অনুমোদন দিয়েছে।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উক্ত সভায় আল-আরাফাহ্ ইসলামিক ব্যাংক লিমিটেডের এর ৭০০ (সাতশত) কোটি টাকার ০৭ বছর মেয়াদী Non-convertible, Floating Rate, 4th AIBL Mudaraba Subordinated Bond এর প্রস্তাব অনুমোদন করা হয়। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারী এবং আইনানুগ যোগ্য বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।
উল্লেখ্য,উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আল-আরাফাহ্ ইসলামিক ব্যাংক লিমিটেডের Tier-II Capital Base শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লক্ষ টাকা।
উক্ত বন্ডের Trustee হিসাবে কাজ করেছে First Security Islami Capital And Investment Limited. এবং Mandated Lead Arranger হিসেবে কাজ করেছে যথাক্রমে UCB Investment Limited এবং Prime Bank Investment Limited.
এছাড়াও উক্ত বন্ডটিকে Alternative Trading Bond এ অন্তর্ভুক্ত করার জন্য শর্তারোপ করা হয়।
কর্পোরেট সংবাদ/এআরএইচ






