শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের দেড় মাসেই ভেঙে গেল নতুন কালভার্ট Record-breaker Kylian Mbappe becomes the first player ever to score eight goals in two different FIFA World Cups | Football News Phoebe Bridgers, Ricky Martin & Taylor Swift’s Posse: How Madison Square Garden Secretly Profiled VIPs, Gay Celebs | Hollywood News তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে ডেঙ্গু সচেতনতার সেমিনার নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম জুলাইয়ের আকাঙ্ক্ষার ধারে কাছেও এখনো পৌঁছাইনি: মান্না ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৯০ দৌলতপুরে ‘মধুবালা’ তরমুজ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত নজিরবিহীন বৃষ্টিপাতেও সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলা করছে চসিক: মেয়র ডা. শাহাদাত হোসেন

আল জাজিরার সাংবাদিক হত্যা বর্বরতার নিকৃষ্ট দৃষ্টান্ত : জাতীয় নারী আন্দোলন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ মে, ২০২২
  • ২২৩ সময় দেখুন
আল জাজিরার সাংবাদিক হত্যা বর্বরতার নিকৃষ্ট দৃষ্টান্ত : জাতীয় নারী আন্দোলন

পেশাগত দায়িত্ব পালনকালে গুলি করে আল জাজিরার খ্যাতিমান সাংবাদিক শিরিন আবু আকলিহ এর হত্যাকাণ্ড ইসরাইলের বর্বরতার নিকৃষ্ট দৃষ্টান্ত বলে মন্তব্য করে জাতীয় নারী আন্দোলনের সভাপতি সভাপতি মিতা রহমান এবং সহ-সভাপতি জীবন নাহার, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, যুগ্ম সম্পাদক আনোয়ারা বেগম ও সাংগঠনিক সম্পাদক কাকলি রহমান বলেছেন, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী কর্তৃক আল জাজিরা’র সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে নৃশংসভাবে হত্যা করার ঘটনা শুধু অমানবিকই নয়, এটি কাপুরোষোচিত।

শনিবার (১৪মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে ঠান্ডা মাথায় এই হত্যাকাণ্ড ইসরাইলের নিষ্ঠুর বর্বরতারই এক নজির। ইসরাইল দশকের পর দশক ধরে স্বাধীনতাকামী ফিলিস্তিনের বিরুদ্ধে যে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে এই হত্যাকাণ্ড তা থেকে বিচ্ছিন্ন কোনও বিষয় নয়।

সংবাদ সংগ্রহকালে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আল জাজিরা’র সাংবাদিক শিরিন আবু আকলেহ-কে গুলি করে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে তারা আরো বলেন, শিরিন আবু আকলেহ দায়িত্ব পালন অবস্থায় তাকে মাথায় গুলি করে পৈশাচিকভাবে হত্যা বিশ্ব ইতিহাসে ইসরায়েলি বাহিনীর একটি কালো অধ্যায় হিসেবে যুক্ত হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom