বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৭৫৩ নোয়াখালীর হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ ‘সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে ভারতের কাছ থেকে সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি’ Koffee With Karan 9: Janhvi Kapoor, Varun Dhawan Shoot Episode; Arjun Kapoor Makes A Cameo? | Exclusive | Bollywood News Ex-Pakistan batter calls India ‘arrogant’ as he defends Mohsin Naqvi after Asia Cup trophy row | Cricket News ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রদলের বিক্ষোভ শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী সহকারী প্রধান শিক্ষক মহসীনের বিরুদ্ধে ছাত্রীকে পিটিয়ে অজ্ঞান করার অভিযোগ রায়পুরে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬

ইউক্রেনে শপিংমলে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১৬

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১২১ সময় দেখুন
ইউক্রেনে শপিংমলে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১৬


ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি শপিংমলে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩০ জন, যাদের মধ্যে ২৩ শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (২১ আগস্ট) দিনের বেলায় শহরটির সবচেয়ে বড় শপিংমলে এই হামলা চালানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাটিকে অত্যন্ত নিষ্ঠুর ও নিন্দনীয় বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, হামলাটি দুই দফায় চালানো হয় এবং দ্বিতীয় দফায় ঘটনাস্থলে থাকা জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করা হয়।

বিবিসির যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে, আগেই আগুনে জ্বলতে থাকা শপিংমলটিতে দ্বিতীয় দফায় একটি ড্রোন আঘাত হানে। হামলার বিষয়ে রাশিয়ার সামরিক বাহিনী এখনো কোনো মন্তব্য করেনি।

দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের প্রধান ওলেক্সান্দর হানঝা জানান, ক্রিভি রিহের ওই শপিংমলে এখনো নয়জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। হামলায় আহত ১৩০ জনের মধ্যে ২৯ জনের অবস্থা গুরুতর। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং জীবিতদের সন্ধানে ইউক্রেনের আরও চারটি অঞ্চল থেকে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমানে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর