মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

ইনস্টাগ্রাম ইউজারনেম পরিবর্তনের সহজ উপায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২৭০ সময় দেখুন
ইনস্টাগ্রাম ইউজারনেম পরিবর্তনের সহজ উপায়


সোশ্যাল মিডিয়ায় প্রথম অ্যাকাউন্ট খোলার সময় দেয়া নামটি কয়েক বছর পর আর মানানসই নাও মনে হতে পারে। কৈশোরের কোনো অবাস্তব নাম, অপ্রয়োজনীয় সংখ্যা কিংবা পেশাগত জীবনের সাথে মেলে না এমন হ্যান্ডেল নিয়ে অনেকেই অস্বস্তিতে পড়েন। তবে এর জন্য পুরোনো অ্যাকাউন্ট মুছে নতুন করে শুরু করার কোনো প্রয়োজন নেই। পুরোনো প্রোফাইল, ফলোয়ার ও সমস্ত পোস্ট অক্ষুণ্ণ রেখেই সহজ কিছু নিয়মে বদলে নেওয়া যায় ইনস্টাগ্রাম ইউজারনেম।

ইউজারনেম পরিবর্তনের আগে ডিসপ্লে নেমের সাথে এর পার্থক্য জেনে রাখা ভালো। ইউজারনেম হলো অ্যাকাউন্টের মূল ও স্বতন্ত্র আইডি, যা সাধারণত ‘@’ চিহ্নের পর দেখা যায় এবং প্রোফাইলের ওয়েব লিঙ্কেও ব্যবহৃত হয়। একই ইউজারনেম একাধিক ব্যক্তি ব্যবহার করতে পারেন না। অন্যদিকে ডিসপ্লে নেম হলো প্রোফাইলে প্রদর্শিত সাধারণ নাম, যা অন্য অনেকের সাথে মিলতে পারে। তাই শুধু প্রোফাইল নাম বদলাতে চাইলে ইউজারনেম পরিবর্তনের প্রয়োজন হয় না।

স্মার্টফোন থেকে ইউজারনেম পরিবর্তন করা অত্যন্ত সহজ। এর জন্য প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপে ঢুকে ডানদিকের নিচে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করে নিজের পেজে যেতে হবে। এরপর এডিট প্রোফাইল বা ‘Edit Profile’ অপশন নির্বাচন করে ইউজারনেম ঘরে থাকা পুরোনো নামটি মুছে পছন্দের নতুন নাম টাইপ করতে হবে। শব্দটি খালি থাকলে অ্যাপ তা গ্রহণ করবে। সবশেষে ওপরের টিক চিহ্ন বা সেভ বাটনে চাপ দিলেই সম্পন্ন হয়ে যাবে নাম পরিবর্তনের প্রক্রিয়া।

তবে ইউজারনেম বদলানোর ক্ষেত্রে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। কাঙ্ক্ষিত নাম পাওয়া না গেলে অহেতুক অতিরিক্ত সংখ্যা বা চিহ্ন ব্যবহার না করাই ভালো, বিশেষ করে অ্যাকাউন্টটি যদি ব্যবসায়িক বা পেশাগত কাজে ব্যবহৃত হয়। নতুন নাম সেট করার পর সেই অনুযায়ী প্রোফাইলের ওয়েবসাইট লিঙ্কও বদলে যায়। তাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ভিজিটিং কার্ডে থাকা পুরোনো লিঙ্ক নতুন করে আপডেট করে নিতে হবে। এছাড়া পুরোনো নামটিতে পরবর্তীতে আবার ফিরে যাওয়া যাবে কিনা তার কোনো নিশ্চয়তা থাকে না। তাই ভেবেচিন্তে সহজে মনে রাখা যায় এমন নাম নির্বাচন করাই বুদ্ধিমানের কাজ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর