বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

‎ইবতেদায়ি মাদরাসার এমপিওভুক্তি আবেদনের সময় পরিবর্তন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৫২ সময় দেখুন


‎ঢাকা: বাড়ানো হয়েছে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এমপিভুক্ত করার জন্য আবেদনের সময়। পূর্বনির্ধারিত ৩ থেকে ১০ জুলাইয়ের পরিবর্তে ৮ থেকে ১৫ জুলাই পর্যন্ত আবেদন নেওয়া হবে।

‎সম্প্রতি কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এমপিও শাখার উপসচিব মো. আব্দুল হান্নানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এমপিভুক্ত করার লক্ষ্যে গত ২৬ জুনের গণবিজ্ঞপ্তির আলোকে ৩ হতে ১০ জুলাই পর্যন্ত আবেদনের সময়সীমা ছিল। কারিগরি ত্রুটিজনিত কারণে আগামী ৮ হতে ১৫ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

‎শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.tmed.gov.bd) অথবা মাদরাসা শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (www.dme.gov.bd) অথবা বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর ওয়েবসাইট (www.banbeis.gov.bd)-এ Online Ebtedie MPO Application শিরোনামে প্রদর্শিত লিংক এর মাধ্যমে আবেদন করা যাবে।

‎অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাসমূহের এমপিওভুক্তির আবেদন সরাসরি, ইমেইল বা পত্রের মাধ্যমে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ অথবা এর অধীনস্থ কোন দফতরে গ্রহণ করা হবে না। অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাসমূহ এমপিওভুক্তকরণের সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে।

‎এ পদ্ধতিতে ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা, ২০২৫’ অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তালিকা প্রস্তুত করা হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর