বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইসরাইলি সেনার গুলিতে আহত শিশুটি মারা গেছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২৯৪ সময় দেখুন
ইসরাইলি সেনার গুলিতে আহত শিশুটি মারা গেছে


আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের গুলিতে আহত ফিলিস্তিনি শিশু হাসান আবু আল-নিল (১২) মারা গেছে। গত সপ্তাহে গাজা-ইসরাইল সীমান্তে বিক্ষোভে তার মাথায় গুলি লাগে। আটদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শনিবার (২৮ আগস্ট) সে মারা গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। খবর দ্য ডন।

মিশর ও ইসরাইলের আরোপিত অবরোধের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভের সময় হাসান আবু আল-নিলকে গত ২১ আগস্ট গুলি করা হয়েছিল। গাজার শাসক দল হামাসের আয়োজনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

ফিলিস্তিনি বিক্ষোভকারীরা ইসরায়েলের সুরক্ষিত সীমান্তের কাছে দেশটির সেনাদের লক্ষ্য করে পাথর ও বিস্ফোরক নিক্ষেপ করলে সহিংসতা শুরু হয়। এর জবাবে ইসরায়েলি সেনারা গুলি চালালে আল-নিলিসহ ৪০ জন ফিলিস্তিনি আহত হয়।

এ ঘটনায় গত বুধবার আহত হয়ে অপর এক ব্যক্তি মারা গেছেন। যিনি হামাসের সামরিক শাখার সদস্য হিসেবে পরে শনাক্ত করা হয়।

এদিকে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে থেকে পয়েন্ট-ব্ল্যাক রেঞ্জ থেকে ছোড়া গুলিতে এক ইসরাইলি সেনা গুরুতর আহত হয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

গত বুধবার শত শত ফিলিস্তিনি আবার অবরোধ শিথিল করার দাবিতে গাজা-ইসরায়েল সীমান্তের কাছে বিক্ষোভ করে। এসময় মিশরের মধ্যস্থতাকারীদের চাপে ইসরাইলের সীমান্তের সুরক্ষা দেওয়াল থেকে বিক্ষোভকারীদের দূরে সরিয়ে নেয় হামাস। গত ২১ আগস্টের মতো মারাত্মক সহিংসতার পুনরাবৃত্তি ছড়াই এই দিনের বিক্ষোভটি শেষ হয়।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর