বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১৩৩ সময় দেখুন
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর‘২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ২২ শতাংশ বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০৫ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৮৬ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.১৯ টাকা বা ২২ শতাংশ বেড়েছে।

এদিকে কোম্পানিটির চলতি তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৮ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৫২ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৬ টাকা বা ১২ শতাংশ বেড়েছে।

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৫৮ টাকায়।

এন ক্যাটাগরিভক্ত ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ডিএসইতে ট্রেডিং কোড হচ্ছে : ” ICICL” এবং কোম্পানি কোড হচ্ছে : ২৫৭৫৬।

কোম্পানিটির আইপিওতে বরাদ্দ পাওয়া শেয়ার আবেদনকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে ১৩ ডিসেম্বর প্রেরণ করা হয়েছে। গত ২০ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।

কোম্পানিটি পুঁজিবাজার থেকে ২০ কোটি ২৬ লাখ ১১ হাজার ০৬০ টাকা উত্তোলনের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যে ২ কোটি ২ লাখ ৬১ হাজার ১০৬টি শেয়ার ইস্যু করে।

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে আইডিআরএ’র বিধান মোতাবেক বাধ্যতামূলকভাবে পুঁজিবাজারে তালিকাভুক্তি নিশ্চিত করার পাশাপাশি ফিক্সড ডিপোজিট, সরকারি সিকিউরিটিজ, শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং আইপিও ব্যয় নির্বাহ করবে।

কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২০.৯৬ টাকায় এবং পুন:মূল্যায়ন বাদে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭.৪৮ টাকায়। আর কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা।

বর্ণিত আইপিও’র ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও ইসি সিকিউরিটিজ লিমিটেড এবং নিরীক্ষক হিসেবে কাজ করছেঠ ইসলামী আফতাব অ্যান্ড কোম্পানি, চার্টার্ড একাউন্ট্যান্টস।

উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর