শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের টেকসই জীবিকার্জন শীর্ষক পলিসি ডায়লগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২৮ সময় দেখুন
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের টেকসই জীবিকার্জন শীর্ষক পলিসি ডায়লগ

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উদ্যোগে টেকসই জীবিকার্জন পলিসি ডায়লগ: প্রেক্ষিত কক্সবাজার শীর্ষক সেমিনার গত ২১ জানুয়ারি অনুষ্ঠিত হয়। কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সরকারের শরানার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (অতিরিক্ত সচিব) মিজানুর রহমান। সভাপতিত্ব করেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রফেসরিয়্যাল ফেলো মুহাম্মদ সিকান্দার খান। ডায়লগে অংশগ্রহণকারীরা টেকসই জীবিকার্জনে প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিতকরণ এবং নিরসনের উপায় সম্পর্কে সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধি রুচিকা বাহাল, ইপসা’র প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী আরিফুর রহমান, কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজের পরিচালক আবেদ হাসান সাগর, বিবিসি মিডিয়ার প্রজেক্ট ম্যানেজার শাফাত আহমেদ, এডভোকেট আরাফাত পার্থ প্রমুখ আলোচ- নায় অংশগ্রহণ করেন। এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশখালী আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির পাবলিক লিডারশীপ, ম্যানেজমেন্ট এন্ড গভর্নেন্স বিভাগের চেয়ারপার্সন তাসমিম চৌধুরী বহ্নি।-বিজ্ঞপ্তি

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর