বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

এআইআইবি ৪০০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১০৮ সময় দেখুন
এআইআইবি ৪০০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেবে


কোভিড অতিমারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় বাংলাদেশকে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা প্রদান করছে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)।এলক্ষ্যে বুধবার বাংলাদেশ সরকার ও এআইআইবির মধ্যে একটি বাজেট সার্পোট ঋণচুক্তি সই হয়েছে।

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক (ইআরডি) বিভাগের সচিব শরীফা খান এবং এআইআইবির ভাইস প্রেসিডেন্ট (বিনিয়োগ পরিচালনা) অরজিৎ আর প্যাটেল সংস্থার পক্ষে চুক্তিতে সই করেন। এই অর্থ ‘সাসটেইনএবল ইকোনমিক রিকোভারি প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম)’ কর্মসূচি বাস্তবায়নে ব্যয় করা হবে।

ইআরডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোভিড অতিমারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতি নানাবিধ বিরূপ পরিস্থিতির সম্মুখীন। এর মধ্যে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আমদানি ব্যয় বৃদ্ধি, বাণিজ্য ঘাটতি, মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ইত্যাদি উল্লেখ্য। এরূপ অর্থনৈতিক সংকট মোকাবিলায় এআইআইবিসহ বিভিন্ন উন্নয়ন সহযোগি বাজেট সহায়তা প্রদানে সম্মত হয়েছে। এ অর্থ কোভিড অতিমারি ও বিশ্বব্যাপী চলমান আর্থিক অস্থিতিশীলতার ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ব্যবহার হবে।

এআইআইবি হতে গৃহীত এ ঋণের সমুদয় অর্থ একবারে ছাড় হবে। এ ঋণ ৩ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৬ বছরে পরিশোধযোগ্য। ঋণের সুদের হার হবে মোট ১.১৪ শতাংশ। এছাড়াও এ ঋণের ফ্রন্ট এন্ড ফি হিসাবে এককালীন ০.২৫ শতাংশ এবং অব্যয়িত অর্থের উপর ০.২৫ শতাংশ হারে কমিটমেন্ট ফি পরিশোধ করতে হবে।

প্রসঙ্গত, বাংলাদেশে ২০১৬ সাল হতে এআইআইবি কার্যক্রম শুরু করে। এ পর্যন্ত তারা বাংলাদেশে বিনিয়োগ প্রকল্পে ৩,০৩৭.৭৯ মিলিয়ন ডলার অর্থায়ন করেছে। এছাড়া কোভিড পরিস্থিতি মোকাবিলা, সরকার গৃহীত প্রণোদনা কর্মসূচি ও কোভিড পরবর্তী অর্থনীতির পুনরুদ্ধার এবং টেকসই প্রবৃদ্ধি অব্যাহত রাখতে গত ৩ বছরে এআইআইবি ১০৫০ মিলিয়ন ডলার বাজেট সাপোর্ট ঋণ প্রদান করেছে। তথ্য সূত্র: বাসস।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর