সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
India on brink of historic Lord’s Test victory after Yastika Bhatia’s record-breaking century | Cricket News বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, একটি ব্লক শনাক্ত Thalapathy Vijay’s Fans Can Watch Jana Nayagan Without CBFC Cuts, Here’s How | Tamil Cinema News কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চীনে আঘাত হেনেছে টাইফুন ‘বাভি’, ভূমিধসে ফিলিপাইনে নিহত ১৭ জবিতে বাসের ওপর পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা তীব্র প্রতিবাদের মুখে বন্ধ হলো ইনস্টাগ্রামের ‘মিউজ ইমেজ’ মাদক পাচারে বাড়ছে নারীদের ব্যবহার

একক সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭১ সময় দেখুন
একক সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান


ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের পর ঐক্য সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, আসন্ন নির্বাচনে তার দল এককভাবেই জয়ী হয়ে সরকার গঠন করতে পারবে বলে আত্মবিশ্বাসী তিনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপি’র দলীয় কার্যালয়ে সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর সঙ্গে সরকার গঠন করা হলে বিরোধী দল তাহলে কে থাকবে এই প্রশ্ন থাকেই। আমি জানি না তারা কত আসন পাবে, তবে যদি তারা বিরোধী দলে থাকে, আমি চাই তারা ভালো বিরোধী দলের ভূমিকা পালন করুক।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করা সম্ভব নয় বলে তারেক রহমান বলেন, ৩০০ আসনের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ের বিষয়ে আশাবাদী আমরা। সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন আমরা পাব এই আত্মবিশ্বাস আমাদের আছে।’

ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে দুই দেশের সম্পর্ক টানাপোড়েনে পড়েছে। বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যে দেশ আমাদের মানুষের জন্য উপযোগী সহায়তা দেবে, তাদের সঙ্গেই আমরা বন্ধুত্ব রাখব।’

রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে তারেক রহমান বলেন, নিরাপদ পরিস্থিতি তৈরি হলে তাদের নিজ দেশে ফিরে যাওয়া উচিত। পরিস্থিতি নিরাপদ না হওয়া পর্যন্ত তারা এখানে থাকতে পারে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom