সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
IPL 2026: Virat Kohli loses cool, throws helmet and gloves after dismissal vs Mumbai Indians | Cricket News কর্ণফুলীতে কর্মসংস্থানের দাবিতে ইউএনও বরাবর ছাত্রদলের স্মারকলিপি প্রদান কর্ণফুলীতে ভোজ্য তেলের দোকানে অভিযান, জরিমানা ৪০ হাজার টাকা পীরকে পিটিয়ে-কুপিয়ে হত্যা: বাউল শিল্পী শফি মন্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Opinion | Asha Bhosle: A Voice In Many Lives | Bollywood News বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি-এর নতুন কার্যনির্বাহী বোর্ড গঠন কক্সবাজারের রামুতে এমআরএ’র উদ্যোগে ক্ষুদ্রঋণ গ্রাহকদের গণশুনানি অনুষ্ঠিত IPL 2026 controversy: RR manager Romi Bhinder violates PMOA protocol by using phone in dugout | Cricket News বাপার প্রয়াত সভাপতি এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ভূঞাপুরে থানার বিশেষ অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার -১

একাদশে ভর্তির ফল জানা যাবে সন্ধ্যায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ১৫০ সময় দেখুন
একাদশে ভর্তির ফল জানা যাবে সন্ধ্যায়


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের ভিত্তিতে কে কোন কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন তা আজ সন্ধ্যায় জানা যাবে। শনিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় প্রতিটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে। এছাড়াও শিক্ষার্থীরা মোবাইলে এসএমএস’র মাধ্যমেও এই ফল জানতে পারবেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড বলছে, আজকে রাত ৮টায় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে। এরপরও কয়েকটি ধাপে নতুন করে আবেদনের প্রেক্ষিতে নতুন করে ফল প্রকাশ করা হবে।

এ বছর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট আবেদন করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১৪১ জন শিক্ষার্থী। একেকজন আবেদনকারী সবচেয়ে কম পাঁচটি আর সর্বোচ্চ ১৩টি পর্যন্ত কলেজ পছন্দ করে আবেদন করার সুযোগ পেয়েছে। এ হিসেবে আবেদনকারীরা মোট ৮৫ লাখ কলেজ পছন্দ দিয়েছে।

এবার একাদশ শ্রেণিতে ভর্তি হতে প্রায় ২৫ লাখ আসন আছে। এসব আসনে ভর্তি হতে ৮ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের অনলাইন ভর্তির আবেদন শুরু হয়। আবেদন শেষ হয় ২৩ জানুয়ারি রাত ১২টায়। তবে এই আবেদন প্রক্রিয়া কয়েকটি ধাপে চলবে। এরপর ২ মার্চ থেকে শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস।

২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে যারা এসএসসি পাস করেছে তারা আবেদন করতে পেরেছে। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পাস করা শিক্ষার্থীরা ২২ বছর বয়সেও আবেদন করতে পেরেছে। আগে এসএমএস’র মাধ্যমে ভর্তির আবেদনের সুযোগ থাকলেও এবার শুধু অনলাইনেই আবেদন করা গেছে।

সারাবাংলা/টিএস/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর