বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

একীভূত লাইসেন্স পেলো তিন মোবাইল অপারেটর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১১২ সময় দেখুন
একীভূত লাইসেন্স পেলো তিন মোবাইল অপারেটর


ডিএমপি নিউজ: দেশের তিন মোবাইল অপারেটরের অনুকূলে একীভূত লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এখন থেকে একই লাইসেন্সের আওতায় ফাইভজিসহ সব ধরনের ওয়্যারলেস মোবাইল সেবা দিতে পারবে অপারেটররা।

এই তিন অপারেটর হলো- টেলিটক, গ্রামীণফোন এবং রবি আজিয়াটা। সোমবার (১১ মার্চ) রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি ভবনে আনুষ্ঠানিকভাবে এই লাইসেন্স প্রদান করা হয়।

বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

লাইসেন্স একীভূতকরণের ফলে গ্রামীণফোন, টেলিটক ও রবি পূর্বের টু-জি, থ্রি-জি, ফোর-জি প্রযুক্তি এবং তরঙ্গ ফি’র জন্য আলাদা লাইসেন্স এবং নির্দেশিকার পরিবর্তে সব বিষয়কে এক লাইসেন্সের আওতায় আনা হয়েছে।

ফলে আধুনিক উচ্চগতির ইন্টারনেট পাবে মোবাইল অপারেটররা। প্রতিমন্ত্রী পলক বলেন, আধুনিক প্রযুক্তিকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। তথ্য প্রযুক্তির ব্যবহার করে স্বনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়া সরকারের লক্ষ্য।খবর:অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর