বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

এক মাসের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৬৯ সময় দেখুন
এক মাসের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়


ঢাবি: গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস বন্ধ থাকবে এক মাস। তবে অফিসসমূহ আগামী ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে।

বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ১ জুন থেকে অফিস এবং ২২ জুন থেকে ক্লাস শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আগামী ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। এছাড়া, পবিত্র ঈদুল আযহা এবং গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে ২২ মে থেকে ২১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।

আগামী ১ জুন থেকে অফিসসমূহ যথারীতি চালু হবে। আর ২২ জুন থেকে ক্লাস শুরু হবে বলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom