বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাক্তারদের টেস্ট ও কমিশন বাণিজ্য বন্ধ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘জ্ঞানচর্চার পরিবেশ নষ্ট করতেই লাইব্রেরিতে হামলা করেছে শিবির’ রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড ডিএমপির হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জন গ্রেফতার জাপানে শক্তিশালী ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ১৩ ‘I Would Be Ashamed’: Translator Emily Wilson Rips Christopher Nolan’s The Odyssey | World News CWG 2026: Gulveer Singh creates history, becomes first Indian to win Men’s 10,000m medal | Commonwealth Games News সিরাজগঞ্জে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে অনশন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

রাজশাহীতে থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৬৭ সময় দেখুন
রাজশাহীতে থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী শহিদুল ইসলাম এর উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে ১২ ঘন্টা পর সকাল থেকে দিনভর বন্ধ থাকা যান চলাচল পুনরায় স্বাভাবিক হলো।

রাজশাহীতে সকাল থেকে পরিবহন মালিক ও শ্রমিক ধর্মঘটের কারণে বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। দীর্ঘ সময় ধরে বাস ও অন্যান্য যানবাহন বন্ধ থাকায় দূরপাল্লার যাত্রী, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েন।পরিস্থিতি স্বাভাবিক করতে রাত ৮:৩০ ঘটিকায় জেলা প্রশাসক জনাব কাজী শহিদুল ইসলাম এর উদ্যোগে সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার পর শান্তিপূর্ণ সমাধান হওয়ায় রাজশাহী থেকে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

জেলা প্রশাসক জনাব কাজী শহিদুল ইসলাম বলেন, “সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় ও জনদুর্ভোগ লাঘবে জেলা প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে। যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।” তিনি সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

গাড়ি চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। রাত থেকেই বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom