বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :

এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১০২ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: বাংলাদেশ থেকে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা শরণার্থী ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার। বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে এক লাখ ৮০ হাজার জনকে ফেরত নেওয়ার উপযোগী হিসেবে চূড়ান্ত স্বীকৃতি দিয়েছে দেশটি।

২০১৮ সাল থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ এই তালিকা ছয় ধাপে মিয়ানমারকে প্রদান করে। এদের মধ্যে আরও ৭০ হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাই এখনো চলমান রয়েছে। যাদের ছবি ও নামের মাধ্যমে যাচাই করা হবে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে এদের ভাগ্যও নির্ধারণ হবে।

শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে ৬ষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এক বৈঠকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিউ এ তথ্য জানান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে এ তথ্য জানান তিনি।

মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী জানান, মূল তালিকায় থাকা বাকি প্রায় সাড়ে ৫ লাখ রোহিঙ্গার যাচাই দ্রুততার সঙ্গে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom