নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-আজহা ও সাপ্তাহিক ছুটিতে ৪ দিন লেনদেন বন্ধ থাকবে দেশের পুঁজিবাজারে।
আজ বৃহস্পতিবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে বিএসইসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
ঈদের আগে আজ বৃহস্পতিবার শেষ কর্মদিবস। আগামীকাল (শুক্রবার) সাপ্তাহিক ছুটি, তার পরদিন শনিবারও ছুটি। এর পরদিন রোববার ঈদ-উল-আজহা উপলক্ষে রোববার ও সোমবার দুদিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।
ঈদ উপলক্ষে সরকারি ছুটির পর মঙ্গলবার (১২ জুলাই) থেকে ব্যাংকের লেনদেন শুরু। ফলে ওইদিন থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে।






