বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ অপরাহ্ন

এবি ব্যাংকের এজিএমে ৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৬১ সময় দেখুন
এবি ব্যাংকের এজিএমে ৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক: এবি ব্যাংকের ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে ২ শতাংশ নগদ এবং ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়।

২০২১ সালে ব্যাংকের কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৭২ কোটি টাকা যা গত বছরের তুলনায় ৮২% বেশি। ২০২১ সালের শেষে ব্যাংকের মোট সম্পদ ছিল ৪১,৩৩৬ কোটি টাকা যেখানে নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ছিল ২,৫৫৬ কোটি টাকা।

এবি ব্যাংকের চেয়ারম্যান মুহাম্মদ এ. (রুমী) আলী উক্ত সভায় সভাপতিত্ব করেন। এ সময় ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল, সম্মানিত পরিচালকগণ ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডাররা ডিজিটাল প্ল্যাটফর্মের এই সভায় অংশগ্রহণ করেন।

শেয়ারহোল্ডারগণ ২০২২ সালের জন্য ব্যাংকের নিরীক্ষক হিসাবে একনাবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-কে বিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে এবং মেসার্স এস এফ আহমেদ এন্ড কোং- কে কর্পোরেট গভর্নেন্স কমপ্লাইন্স নিরীক্ষক হিসেবে পুনঃনিয়োগ দিয়েছেন।

এছাড়া, সভায় সাজির আহমেদকে পরিচালক হিসেবে পুনঃনিয়োগ দেয়া হয়েছে।

পরিচালক হিসেবে মুহাম্মদ এ. (রুমী) আলী ও সাজির আহমেদ তাদের মেয়াদ পূর্ণ করেছেন। তবে মুহাম্মদ এ. (রুমী) আলী পুনরায় নির্বাচনের জন্য আগ্রহ প্রকাশ করেননি।

উল্লেখ্য, ১২ই এপ্রিল, ২০২২-এ এবি ব্যাংক তার সফল ব্যাংকিং কার্যক্রমের ৪০ বছর পূর্ণ করেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর