বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

এল এস্কয়ারে বিনিয়োগ করবে এস্কয়ার নিট – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২১৭ সময় দেখুন
এল এস্কয়ারে বিনিয়োগ করবে এস্কয়ার নিট – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড তার সহযোগী প্রতিষ্ঠান এল এস্কয়ার লিমিটেডে বিনিয়োগ করবে। এল এস্কয়ারের ৪ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বুধবার (১৫ জুন) অনুষ্ঠিত এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডের পরিচালনা পর্ষদের ১২৪ তম সভায় এ বিনিয়োগের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রে আরও বলা হয়েছে, এস্কয়ার নিট আরও দুটি সহযোগী প্রতিষ্ঠানে পূর্বে বিনিয়োগকৃত অর্থের সমপরিমাণ অর্থ প্রতিষ্ঠানগুলো হতে উত্তলোনের মাধ্যমে তা “এল স্কয়ার লিমিটেড” নামক প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হবে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে- এস্কয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড ও এস্কয়ার এক্সেসরিজ লিমিটেড

এর মধ্যে এস্কয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড থেকে ৩ কোটি ৭৫ লাখ টাকা এবং এস্কয়ার এক্সেসরিজ লিমিটেড থেকে এক কোটি ২ লাখ ৭৫ হাজার টাকা বিনিয়োগ রয়েছে।

জানা গেছে, এস্কয়ার ইলেক্ট্রনিক্স ও এস্কয়ার এক্সেসরিজে বিনিয়োগ করার পর থেকে কোম্পানি দুটি কোনো লভ্যাংশ ঘোষণা না করায় এস্কয়ার নিটের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বার্থেই কোম্পানি দুটি হতে বিনিয়োগকৃত এ অর্থ উত্তোলনের পর এল এস্কয়ারে বিনিয়োগের এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি বলছে, এই বিনিয়োগটি একটি সহায়ক কোম্পানিতে কোম্পানির অব্যাহত বিনিয়োগের অংশ যা আসন্ন রপ্তানির সুযোগ পূরণ করবে এবং কোম্পানির জন্য লাভ ও লভ্যাংশ নিশ্চিত করবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর