সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৩০ সময় দেখুন
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর গোসাইরহাট উপজেলায় এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের ৩৫ বছর পূর্তিতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে গোসাইরহাট উপজেলার সাতমাটিয়ার শেখ ফজিলাতুন্নেছা মাদ্রাসায় এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে বৈষম্য প্রতিরোধে আমাদের করনীয় এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৈষম্য প্রতিরোধে আমাদের করনীয় এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাত ও চেয়ারম্যান- মোঃদুলাল মিয়া। তিনি বলেন সকলে সচেতন হয়ে বৈষম্য প্রতিরোধ সম্ভব।

রাজনৈতিক কর্মীরা আজ শিক্ষার্থীদের মাধ্যমে বয়সের ভারসাম্যহীন প্রতিহিংসায় নিজেকে ক্ষমতাবান সাজায়, শিক্ষার মান নষ্ট করে সামাজিক প্রতিবাদ দেখায় এতে উটতি বয়সের যুবকরা নিজেকে ভাল মন্দ বুঝতে পারে না। ৪০ বছরের কম বয়সীরা ধৈর্য্যশ্রতি হারানোর কারনে অশান্তি সৃষ্টি হয়। মুরব্বি, পিতামাতাকেও সম্মান করেনা। বৈষম্য প্রতিহত করতে এখনি সাবাই এগিয়ে সকল বিষয়ে সতর্কতা মেনে নিতে হবে। জাতীয় স্বার্থে মানবাধিকার রক্ষায় সজাগ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাকসুদ আলম, তিনি শিক্ষার্থীদের মোবাইলের প্রতি আসক্ত হতে না করে বলেন টিকটিক ফেসবুকে সময় না দিয়ে বই পড়তে। এবং মেয়েদের উদ্দেশ্যে বলেন কেউ কোনো ধরনের ইভটিজিং এর শিকার হলে বা কেউ তাদের লেখা পড়ায় বাধা হলে তাকে সরাসরি জানাতে।

এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মাদ্রাসার অধ্যক্ষ, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উপদেষ্টা এমজি বাবর, যমুনা টেলিভিশনের শরীয়তপুরের প্রতিনিধি এস এম শাকিল সহ বিগত শিক্ষার্থীরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তি প্রমুখ..

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর