নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়্যাল ফান্ড খাতের কোম্পানি এসইএমএল আইবিবিএল শরিয়াহ্ ফান্ডের ট্রাস্টি কমিটির সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির উক্ত সভা আগামী ২৪ এপ্রিল দুপুর ২.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত ৩য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।






