বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম

এসসিপি পদক পেলো বিএটি বাংলাদেশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ২৮৩ সময় দেখুন
এসসিপি পদক পেলো বিএটি বাংলাদেশ – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রথম কোম্পানি হিসেবে ‘গ্রিন এক্সিলেন্স’ ও ‘ইএসজি ইনভেস্টমেন্ট এক্সসিলেন্স’ ক্যাটাগরিতে সোশ্যাল কেয়ারিং প্লেজ (এসসিপি) পদক অর্জন করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটি বাংলাদেশ)।

ইনভায়রনমেন্টাল, সোশ্যাল ও গভর্ন্যান্স (ইএসজি) চর্চায় অনন্য অবদান রাখায় কোম্পানিটি মর্যাদাপূর্ণ এই পুরস্কার লাভ করে।

এক বিবৃতিতে বিএটি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর শেহ্জাদ মুনীম গণমাধ্যমকে বলেন, একই সঙ্গে ২ ক্যাটাগরিতে এ বছর এসসিপি অ্যাওয়ার্ড জয়ী হতে পেরে ভালো লাগছে। আমাদের সব কাজে ইএসজি বরাবরই অন্যতম প্রাধান্য। কাজের স্বীকৃতি হিসেবে এ ধরনের অ্যাওয়ার্ড সম্ভাবনাময় আগামী নির্মাণে আমাদের উৎসাহ যোগাবে।

এ অঞ্চলে ১১০ বছর ধরে ব্যবসা পরিচালনা করছে বিএটি বাংলাদেশ। মাটির উর্বরতা বৃদ্ধি, পানি সংরক্ষণ, দূষণ রোধে পরিবেশবান্ধব ও টেকসই কৃষি কৌশল সম্পর্কে কৃষকদের অবগতকরণসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে কোম্পানিটি।

বিএটি বাংলাদেশের অন্যতম উদ্যোগ- বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সারাদেশে প্রায় ১১.৫ কোটি চারা বিতরণ করা। এছাড়া গ্রামীণ ২ লাখ ৭০ হাজারের বেশি মানুষকে আর্সেনিক ও অন্যান্য বিষাক্ত উপাদানমুক্ত নিরাপদ খাবার পানি সরবরাহ করা। পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় সোলার হোম সিস্টেম স্থাপন করে ১৫ হাজারের বেশি মানুষকে বিদ্যুৎ সুবিধা প্রদান করেছে বিএটি।

পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অপ্রয়োজনীয় প্লাস্টিকের ব্যবহার বন্ধ, নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা, পানির পুনর্ব্যবহার ও কার্বন নিরপেক্ষতা নিশ্চিতকরণের মতো লক্ষ্যসমূহ বাস্তবায়নে কাজ করছে বিএটি বাংলাদেশ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর