সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

কবি হাবীবুল্লাহ সিরাজীর ইন্তেকালে বাংলাদেশ ন্যাপ’র শোক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ২৮৩ সময় দেখুন
কবি হাবীবুল্লাহ সিরাজীর ইন্তেকালে বাংলাদেশ ন্যাপ’র শোক

বাংলা একাডেমির মহাপরিচালক এবং একুশে পদকপ্রাপ্ত কবি হাবীবুল্লাহ সিরাজীর ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

মঙ্গলবার (২৫ মে) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, হাবীবুল্লাহ সিরাজীর শুধু কবিতা নয়, গদ্য যেন তার কবিতারই সহোদরা, আবার তা স্বতন্ত্রও বটে। বিবরণমূলক গদ্যধারার বিপরীতে হৃদয়ী সংবেদনে বিচিত্র-বর্ণিল-ব্যতিক্রম তার প্রাবন্ধিক গদ্যগুচ্ছ; যা ধারণ করেছে বাংলা ও বিশ্বসাহিত্য-সংস্কৃতির নানা প্রসঙ্গ-অনুষঙ্গ। তার আখ্যানমূলক ও আত্মজৈবনিক রচনাও অনন্যতার দাবিদার।

তারা বলেন, শিশুকিশোর সাহিত্যে হাবীবুল্লাহ সিরাজী স্বমহিমায় সমুজ্জ্বল। আধুনিকমনষ্ক নতুন প্রজন্মের বোধে বিশেষ প্রিয়তায় ধরা দেয় তার ছড়া, কবিতা এবং এ জাতীয় শিশুতোষ-কৈশোরক রচনা। সবমিলিয়ে বাংলা সাহিত্যে হাবীবুল্লাহ সিরাজী এক বিশিষ্ট নাম যার বিবিধ রচনা অনূদিত হয়েছে বহু বিদেশি ভাষায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom