শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কর্ণফুলীতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১২৪ সময় দেখুন
কর্ণফুলীতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে নিহত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলীতে জমি নিয়ে বিরোধে মা-ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার শিকলবাহা ২ নম্বর ওয়ার্ডের ইসমত হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন – ওই এলাকার মো. তৈয়বের স্ত্রী হোসনেরা বেগম (৫৫) ও তার ছেলে পারভেজ (২৩)। বিষয়টি নিশ্চিত করছেন চট্টগ্রাম মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

স্থানীয়রা জানান, মো. তৈয়ব ও মো. আলীর পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। আজ সন্ধ্যা ৬টার দিকে এ নিয়ে আবারও তাদের সঙ্গে তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে আলীর পরিবার ধারালো অস্ত্র নিয়ে তৈয়বের পরিবারের সদস্যদের ওপর আক্রমণ করে। এলোপাতাড়ি আঘাতে তৈয়বের স্ত্রী হোসনেরা বেগম ও তার সন্তান মো. পারভেজ গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিতা ঘোষনা করেন।

শিকলবাহা দুই নম্বর ওয়ার্ডের মেম্বার মো. আজাদ বলেন, দীর্ঘদিন জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল সেটা বেশ কয়েকবার আমরা সমাধানের চেষ্টা করেছি এখন শুনলাম মা ছেলে খুন হয়েছে। আমি মেডিকেলে যাচ্ছি বিস্তারিত ওখান থেকে এসে জানাব।

শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোবারক হোসেন বলেন, এর আগে একটা মারামারির মামলা ছিল ওই মামলায় তিনজনের মধ্যে একজন পলাতক ছিল আমাদের কাছে খবর ছিল সে বাসায় আসছে তখন আমরা বাড়িতে গেয়ে তল্লাশি করলেও তাঁকে পায়নি তবে আমরা চলে আসার পর শুনলাম মারামারি লাগছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, মারামারির ঘটনায় দুইজন নিহত হয়েছে এখন আমরা ঘটনাস্থলে আছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর