মোঃ সিরাজুল ইসলাম কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণের প্রতিবাদে ধর্ষকে সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার ( ১১ মার্চ) সকাল ১১ টায় কর্ণফুলীর মইজ্জারটেক চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে শিশুসহ সকল বয়সী নারীদের ধর্ষণের প্রতিবাদে ধর্ষককে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
এসময় উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র সমাজ বলেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড হওয়া চাই। কেননা, সারা দেশে যে হারে ধর্ষণের ঘটনা ঘটে চলেছে তা প্রতিরোধ করতে হলে দেশে আইন ব্যবস্থা কঠোর হতে হবে। অন্যতায় তা বন্ধ করা খুবই কঠিন হয়ে পড়বে। তারা বলেন, ইসলামী শরীয়তে-ধর্ষকের শাস্তি একজন জিনাকারীর মতই, অর্থাৎ ধর্ষক বিবাহিত হলে তার শাস্তি মৃত্যুদন্ড এবং অবিবাহিত হলে তাকে একশত বেত্রাঘাত প্রদান এবং এক বছরের জন্য নির্বাসন দিতে হবে: এবং উভয় ক্ষেত্রেই শাস্তি জনসম্মুখে প্রদান করতে হবে।
তারা আরোও বলেন, একমাত্র কুরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে এদেশে ন্যায় বিচার প্রতিষ্টা করা সম্ভব।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্ণফুলী উপজেলার প্রতিনিধিবৃন্দ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
এছাড়াও এই প্রতিবাদ মিছিল ও মানববন্ধনে বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।