কর্ণফুলী ( চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মাহে রমজান উপলক্ষে পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে।
শুক্রবার ( ৭ মার্চ) বিকালে মাহে রমজান উপলক্ষে পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ফাজিলখার বাজার এলাকায় ব্যাপক অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে রয়া ত্রিপুরা।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ট্রেড লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরী ও বিক্রি, মূল্যতালিকা না থাকা অভিযোগে ৪টি মামলায় ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহ বিক্রয়ে বিশেষভাবে নজরদারি করা হয় এবং মজুদদারির বিষয়ে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়।
উক্ত অভিযানে কর্ণফুলী থানার একটি টিম সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি মন্তব্য করেন।