শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কর্ণফুলীতে হাত বিছিন্ন করা মামলার প্রধান আসামিকে কারাগারে প্রেরণ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১১৮ সময় দেখুন
কর্ণফুলীতে হাত বিছিন্ন করা মামলার প্রধান আসামিকে কারাগারে প্রেরণ – Corporate Sangbad


চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীতে মো. হোসেন (২৪) নামের এক যুবককে কুপিয়ে হাত বিছিন্ন করার ঘটনার প্রধান আসামি মো. সাহাব উদ্দিন হাইকোর্ট এর জামিন মেয়াদ শেষে পুনরায় চট্টগ্রাম আদালতে হাজির হয়ে জামিন চাইলে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজের আদালত এ আদেশ দেন বলে জানান মামলায় বাদীপক্ষের আইনজীবী প্রদীপ বাবু।

অভিযুক্ত সাহাব উদ্দিন খোঁয়াজনগর আলিম উদ্দিনের বাড়ির মৃত পেয়ার আহম্মেদের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোবারক হোসেন প্রধান আসামিকে কারাগারে পাঠানোর খবর নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চরপাথরঘাটা খোয়াজনগর গ্রামের দীঘির পাড় এলাকার তিন রাস্তার মোড়ে হামলাকারীরা মো. হোসেন কে হত্যার উদ্দেশে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে এবং তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। পরে এ ঘটনায় ১৫ ফেব্রুয়ারি দুপুরে আহতের বোন রিনা আকতার বাদী হয়ে ৬জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। যার জিআর মামলা নং-৪৩/২৩।

আহত মো. হোসেন কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়ন খোয়াজনগর গ্রামের জাহাঙ্গীর মেম্বারের বাড়ীর মৃত মো. ইয়াছিনের ছেলে।

এ ঘটনায় প্রধান আসামি মো. সাহাব উদ্দিন ওই মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জন্য আগাম জামিন লাভ করেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) মামলায় জামিনের জন্য পুনরায় জেলা ও দায়রা জজের আদালতে আত্মসমর্পণ করে আবেদন করেন।

বাদীর আইনজীবী প্রদীপ বাবু বলেন, ‘আদালত হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামি মো. সাহাব উদ্দিনকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বর্তমানে আসামি চট্টগ্রাম কারাগারে রয়েছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর