বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৪৫ সময় দেখুন
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় (২০২৭-২০২৮) সেশনের আমীর নির্বাচিত হয়েছেন মাষ্টার নুরউদ্দিন জাহাঙ্গীর।

গত ১৯ নভেম্বর নারী-পুরুষ উভয় রুকন (সদস্য) দের গোপন ভোটের মাধ্যমে তিনি আমীর নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮ টার দিকে দক্ষিণ জেলা জামায়াতের আয়োজনে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী তাঁকে আমীর হিসাবে ঘোষণা করেন।

কর্ণফুলী উপজেলা নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দীন জাহাঙ্গীর বলেন, “আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমি আমানত হিসেবে গ্রহণ করেছি। সংগঠনের নীতি ও আদর্শ অনুসরণ করে কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার চেষ্টা করব।

তিনি আরো বলেন, কর্ণফুলী উপজেলাতে অনেক শিক্ষিত বেকার োযুবক রয়েছে সরকারি দলের সাথে সমন্বয় করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে তাদেরকে চাকুরী ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। এছাড়াও আগামী দুই বছর যাতে আমরা এলাকার সর্বাত্মক উন্নয়ন সাধন করতে পারি তা চেষ্টা করবো।

তাঁর নির্বাচনের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

উপজেলা জামায়াতের নেতাকর্মীরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেছেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে উপজেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, নবনির্বাচিত আমিরের নেতৃত্বে কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামী আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর