বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

কাট্টালি টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা ও ১ম প্রান্তিক প্রকাশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৯৯ সময় দেখুন
কাট্টালি টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা ও ১ম প্রান্তিক প্রকাশ – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান কাট্টালি টেক্সটাইল মিলস লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানির উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের ক্ষেত্রে এই লভ্যাংশ প্রযোজ্য হবে না। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫২ পয়সা।

আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ ডিসেম্বর।

এদিকে কাট্টালি টেক্সটাইলের পরিচালনা পর্ষদ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ফান্ড ব্যবহারের সময় বাড়াবে।

ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানির পরিচালনা পর্ষদ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) সময় বাড়ানোর জন্য আবেদন করবে। আর কোম্পানিটি আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সময় বাড়ানোর বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিবে।

কাট্টালি টেক্সটাইল মিলস লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৪৭ পয়সা আয় হয়েছে। গত বছর প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিলো ৩৬ পয়সা। সে হিসেবে প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ১১ পয়সা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর