বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

কাপড়ের দোকানে দর কষাকষিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দুই যুবক নিহত – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১১০ সময় দেখুন
কাপড়ের দোকানে দর কষাকষিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দুই যুবক নিহত – Corporate Sangbad


আইন-আদালত

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার ভালাইপুরে কাপড়ের দোকানে (২৫ এপ্রিল) দর কষাকষিকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে সদর উপজেলার ভালাইপুর মোড়ে ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের ছেলে আলমসাধু চালক সজল আলী (২৭) ও একই গ্রামের আজিজুল হকের ছেলে এনজিও কর্মী মামুন অর রশিদ (২৪)। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান।

ভালাইপুর গ্রামের বাসিন্দা টিপু মিয়া জানান, বিকেলে আমার মা সাবিনা খাতুন ভালাইপুর মোড়ে আশাবুল গার্মেন্টস্ ও বস্ত্রালয়ে কাপড় কিনতে যান। কাপড়ের দাম জিজ্ঞেস করলে ৮২ টাকা বলে কর্মচারী ইমন। আমার মা ৮০ টাকায় কাপড়টি চাইলে বিষয়টি নিয়ে ওই কর্মচারীর সাথে বাগবিতণ্ডা হয়। পরে কাপড় পরিমাপের স্কেল দিয়ে আমার মাকে আঘাত করে দোকানের কর্মচারী ইমন। আমার মাকে গালিগালাজ করে দোকান থেকে বের করে দেয় সে। পরে সবার উপস্থিতিতে বিষয়টি মিমাংশা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমি সহ আমার বন্ধু মামুন ও সজল ভালাইপুর বাজারে চা পান করতে যায়। এসময় আশাবুলের দোকানের কর্মচারী ইমন, সানোয়ার ও আকাশসহ কয়েকজন আমাদের উপর হামলা চালায়। পরে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম হন সজল ও মামুন। তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সজল।

সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসানুর রহমান জানান, জরুরী বিভাগের চিকিৎসাধীন অবস্থায় মারা যান সজল। মামুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী রেফার্ড করা হয়। রাজশাহী নেয়ার আগেই সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, নিহতদের মরদেহ সদর হাসপতাল মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর