বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কাবুলে অতিরিক্ত সেনা পাঠাচ্ছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩১৯ সময় দেখুন
কাবুলে অতিরিক্ত সেনা পাঠাচ্ছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে অবস্থানরত ব্রিটিশ ও আমেরিকান নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাবুলে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। এ সিদ্ধান্ত এমন দিন নেওয়া হলো, যখন উগ্রবাদী গোষ্ঠী তালেবানের হাতে হেরাত ও গজনির পতন হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) যুক্তরাজ্য জানিয়েছে, কাবুলে ৬০০ সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনারা ওই দেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের নিরাপদে যুক্তরাজ্যে ফিরে আসতে সহায়তা করবে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এক বিবৃতিতে বলেন, অতিরিক্ত সেনারা কাবুলে ব্রিটেনের কূটনীতিকদের সহায়তা করবে, এবং ব্রিটিশ নাগরিকদের নিরাপদে দেশটি ছাড়ার ব্যবস্থা করবে। এছাড়া যেসব আফগান নাগরিক এতদিন ব্রিটিশ সেনাদের সহায়তা করেছে তাদের রক্ষায়ও কাজ করবে।

একইদিন ওয়াশিংটন জানিয়েছে, কাবুলে অবস্থিতি মার্কিন দূতাবাস থেকে কূটনীতিকদের সরিয়ে আনতে অতিরিক্ত সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, কাবুলে অতিরিক্ত ৩ হাজার সেনা পাঠানো হবে। কাবুলে থাকা সাড়ে ছয়শ মার্কিন সেনার সঙ্গে যোগ দেবে তারা।

এদিকে আফগানিস্তানে তালেবানের দখল অব্যহত রয়েছে। শেষ খবরে জানা গেছে, দেশটির হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহ এবং দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার দখল করে নেওয়া হয়েছে বলে দাবি করেছে তালেবান।

বৃহস্পতিবার মাত্র একদিনে গজনি, হেরাত ও কালা-ই-নাউ শহর দখল করে তালেবান। আফগানিস্তানের ৩৪টি প্রদেশের ১৪টির রাজধানী ইতিমধ্যে তালেবানের দখলে।

উল্লেখ্য, ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর কাছে পরাজিত হওয়ার পর পুনরায় কঠোর শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য লড়াই শুরু করে তালেবান। দীর্ঘ ২০ বছর পর বিদেশি সেনাবাহিনী প্রত্যাহার করার পর ফের দেশ দখলের মরিয়া প্রচেষ্টা শুরু করেছে তালেবানরা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর