বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কাবুলে পাকিস্তানবিরোধী সমাবেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৮ সময় দেখুন
কাবুলে পাকিস্তানবিরোধী সমাবেশ


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানবিরোধী বিক্ষোভ সমাবেশ সংঘটিত হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) কাবুলে অবস্থিত পাকিস্তান দূতাবাসের সামনে শুরুতে একদল নারী বিক্ষোভ শুরু করেন। তারা সেখানে পাকিস্তানবিরোধী স্লোগান দেন। পরে এ সমাবেশে যুক্ত হন অসংখ্য নারী পুরুষ।

সমাবেশে বিক্ষোভরতরা ‘পাকিস্তান পাকিস্তান, আফগানিস্তান ত্যাগ করো’ বলে স্লোগান দেন। এসময় তারা ‘স্বাধীনতা স্বাধীনতা’ বলে স্লোগানে মুখরিত করে তুলেন পাকিস্তান দূতাবাস প্রাঙ্গণ।

এ সমাবেশের সংবাদ সংগ্রহে উপস্থিত সাংবাদিকদের বাধা দেয় তালেবানরা। সাংবাদিকদের সংগ্রহে থাকা সমাবেশের ভিডিওচিত্রও মুছে দেওয়া হয়। সমাবেশ থেকে আফগানিস্তানের শীর্ষ টেলিভিশন চ্যানেল নেটওয়ার্ক টলো নিউজের ক্যামেরাপার্সন ওয়াহিদ আহমেদিকে আটক করে তালেবান।

পরে তালেবানরা সমাবেশ ছত্রভঙ্গ করে দিতে ফাকা গুলি ছুড়ে।

উল্লেখ্য যে, গত ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে উগ্রবাদী গোষ্ঠী তালেবান। ওইদিন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান।

আফগানিস্তানে তালেবানের সরকার গঠন প্রক্রিয়া চলছে। তালেবান সরকার গঠন প্রক্রিয়ায় সক্রিয় প্রভাব বিস্তার করছে প্রতিবেশী পাকিস্তান।

এদিকে গত ৩১ আগস্ট পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মাহমুদ কোরেশী আফগানিস্তানে ‘ঐক্যমত্যের সরকার’ গঠন হবে বলে মন্তব্য করেন। আফগানিস্তানে দুই দশক পর তালেবানের উত্থানের জন্য পাকিস্তানের মদত রয়েছে বলে মনে করেন বিক্ষোভরতরা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর