এস কে মুকুল, জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাইয়ে বজ্রপাতে আব্দুল হামিদ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২১ জুন বিকেল সাড়ে চারটায় উপজেলার কাথাইল গোপিনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। হামিদ ওই গ্রামের আব্দুল করিম এর ছেলে। পরিবারের সদস্যরা জানান, বিকেলে মঠে গরু ছেড়ে দিয়ে আসেন হামিদ। বৃষ্টি শুরু হলে গরুগুলোকে বাড়িতে নিয়ে আসতে মাঠে যায় তিনি। এসময় সেখানে বজ্রপাত হলে হামিদ ঞ্জান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রেজাউল করিম বলেন, হামিদকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। বজ্রপাত ঘটনাস্থলেই তার মৃত্যু।