সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

কাশিমপুর কারাগার থেকে মই বেয়ে পালানো সেই কয়েদি গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৭৩ সময় দেখুন
কাশিমপুর কারাগার থেকে মই বেয়ে পালানো সেই কয়েদি গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মই বেয়ে পালিয়ে যাওয়া হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় শরীয়তপুর পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা মিনাকান্দি চৌরাস্তা এলাকায় সন্দেহভাজন অবস্থায় ঘুরাঘুরি করতে দেখে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে মুখ ফসকে কারাগার থেকে পালিয়ে আসার বিষয়টি জানায়।

শরীয়তপুর পদ্মা সেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক কয়েদি আবু বক্কর সিদ্দিক (৩৭) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার চন্ডিপুর এলাকার মৃত কেছের আলীর ছেলে। একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হিসেবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর বন্দি থাকাবস্থায় ২০২০সালের ৬ আগস্ট মই বেয়ে কারাগার থেকে পালিয়ে গিয়েছিলেন।

পুলিশ তাকে আদালতে প্রেরণ করলে আদালত তাকে শরিয়তপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শরিয়তপুর জেলা কারাগারের জেলার মোঃ দিদারুল আলম (তৎকালীন কাশিমপুর কারাগারের জেলার) আটক কয়েদি আবু বক্কর সিদ্দিককে দেখেই চিনে ফেলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ একটি সূত্র জানায়, ২০২০ সালের মই বেয়ে কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় একজন জেলারসহ দুইজন কারারক্ষীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর