মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক তন্ময় দেবনাথ কে সন্ত্রাসীদের হামলা কালিয়াকৈরে পৌরসভা ৫ নং ওয়ার্ড হরতকিতলা আমতলা জলাবদ্ধতা সকল পেশাজীবী মানুষের জনদুর্ভোগ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: কেন্দ্রসচিবদের ৩৫ নির্দেশনা দিয়ে চিঠি আদ-দ্বীন ফাউন্ডেশনের নতুন নির্বাহী পরিচালক জামালুন্নেসা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক ‘পুশইন রুখে দিতে বিজিবিকে সহযোগিতায় প্রস্তুত জনগণ’ ‘I worry for him’: Brendon McCullum breaks silence on Ben Stokes nightclub controversy | Cricket News Tanya Mittal Reacts To Gullu-Bhagyashree Controversy: ‘Meri Kisi Se Aisi Koi Ladai Nahi Hai’ | Television News এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, এলাকায় চরম উত্তেজনা বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

কুবিতেও ‘রাজাকার রাজাকার’ স্লোগানে মিছিল শিক্ষার্থীদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৯৯ সময় দেখুন
কুবিতেও ‘রাজাকার রাজাকার’ স্লোগানে মিছিল শিক্ষার্থীদের

কুবি প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর চলমান চীন সফর নিয়ে প্রেস ব্রিফিংয়ে কোটার বিষয়ে জানতে চাইলে তার দেয়া মন্তব্যকে ঘিরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো ‘রাজাকার রাজাকার’ স্লোগানে মিছিল হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও।

রবিবার (১৪ জুলাই) রাত ১১টায় ছেলেদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে ‘রাজাকার রাজাকার’ স্লোগানে মিছিল দিতে দিতে শিক্ষার্থীরা মূল ফটকে আসে। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুবি শাখার নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের মেয়েদের দুটি হলেও আলাদা আলাদা সময়ে একই স্লোগান দেয়া হয়। এসময় শিক্ষার্থীরা থালা-বাটি ব্যবহার করেন।

হল ও মিছিলে শিক্ষার্থীরা ‘তুই কে আমি কে, রাজাকার রাজাকার, একাত্তরের রাজাকার, গর্জে উঠ আরেকবার, তুই বেটা রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, শেখ হাসিনার বাংলায়, রাজাকারের ভয় নাই, তোমার আমার পরিচয়, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, সরকার সরকার’ বলে স্লোগান দিতে থাকেন।

এই বিষয়ে জানতে চাইলে ফরহাদ কাউসার নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা কোটা আন্দোলন করছেন মুক্তিযোদ্ধা বাদে সবাই রাজাকার। আমাদের নতুন পরিচয় হয়েছে সেই খুশিতে আজকে বের হয়েছি। আমরা রাজাকার সেটা সাদরে গ্রহণ করলাম’

তাদের এই ‘রাজাকার রাজাকার’ স্লোগানের কারণ আসলে কী এই বিষয় জিজ্ঞেস করা হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুবি শাখার সমন্বয়কদের অন্যতম ইমরান হোসেন বলেন, ‘আজ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটা যারা আন্দোলন করছেন তাদের জন্য অবমাননাকর৷ সেজন্য আমরা কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক এই বিক্ষোভ মিছিল করছি।’

তিনি আরও বলেন, ‘যারা কোটা আন্দোলন করছে তারা নাকি রাজাকার তাহলে দেশের মোট জনসংখ্যার ২ লাখ মুক্তিযোদ্ধা বাদে বাকি সবাই রাজাকার? আপনি কী ২ লাখ মানুষ নিয়ে দেশ চালাবেন বাকিদের বাদ দিবেন? মাননীয় প্রধানমন্ত্রী আপনি যাদের রাজাকার বলেছেন তারা আসলে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য মাঠে নেমেছে তাদেরকে রাজাকার বলতে পারেননা।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom